গোপনীয়তা নীতি (Privacy Policy)
আপনার তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিতকরণ
Daily Mart BD-এ আপনার ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করেন বা পণ্য ক্রয় করেন, তখন আপনার শেয়ার করা তথ্যের সর্বোচ্চ সুরক্ষার নিশ্চয়তা প্রদান করি।
১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি?
- গ্রাহকের পূর্ণাঙ্গ নাম (Full Name)
- সক্রিয় মোবাইল নম্বর (Active Phone Number)
- সঠিক ডেলিভারি ঠিকানা (Detailed Delivery Address)
- অর্ডার ইতিহাস ও পেমেন্ট স্ট্যাটাস (Order Details)
২. সংগৃহীত তথ্য কীভাবে ব্যবহৃত হয়?
- আপনার অর্ডার দ্রুত প্রক্রিয়াজাত করা ও সঠিক ঠিকানায় ডেলিভারি নিশ্চিত করতে।
- অর্ডারের সর্বশেষ আপডেট বা সাময়িক সমস্যার বিষয়ে ফোন/মেসেজের মাধ্যমে অবহিত করতে।
- গ্রাহক সেবা উন্নয়ন এবং অভিযোগ বা জিজ্ঞাসার দ্রুত সমাধান প্রদান করতে।
৩. তথ্য সুরক্ষা ও তৃতীয় পক্ষের নীতি
আমরা কোনো অবস্থাতেই আপনার ব্যক্তিগত তথ্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি, ভাড়া বা প্রচার করি না। শুধুমাত্র আপনার পার্সেল পৌঁছে দেওয়ার সুবিধার্থে বিশ্বস্ত নিবন্ধিত কুরিয়ার পার্টনারদের (যেমন: Pathao, Steadfast ইত্যাদি) সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হয়।